Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

ঝরঝরি ঝর্ণায় পথ হারিয়ে জঙ্গলে দুই পর্যটক, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরঝরি ঝর্ণায় ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারিয়ে ফেলেন দুই পর্যটক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে প্রায় ছয় ঘণ্টার অভিযান চালিয়ে তাঁদের জীবিত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার পন্থীছিলা এলাকার ঝরঝরি ঝর্ণার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন চট্টগ্রাম শহরের ফ্রীপোর্ট এলাকার বাসিন্দা শ্রাবণ দেব (১৯) ও মো. সিয়াম (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম শহর থেকে ঝরঝরি ঝর্ণা দেখতে সীতাকুণ্ডে যান শ্রাবণ ও সিয়াম। ঝর্ণা দেখা শেষে ফেরার সময় পাহাড়ি এলাকায় পথ ভুলে তাঁরা গহিন জঙ্গলের দিকে চলে যান।

একপর্যায়ে তাঁরা এতটাই দুর্গম এলাকায় চলে যান যে, মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাঁটতে হাঁটতে একটি স্থানে মোবাইল ফোনে নেটওয়ার্ক ফিরে এলে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নিজেদের অবস্থার কথা জানান।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই পর্যটকের অবস্থান শনাক্ত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের দল।

দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার অভিযান শেষে শনিবার রাত ১টার দিকে দুই পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা দিয়ে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত উদ্ধার অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে দীর্ঘ সময় অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  একই পরিবারের চারজনকে হত্যা: ময়নাতদন্ত ও জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

ঝরঝরি ঝর্ণায় পথ হারিয়ে জঙ্গলে দুই পর্যটক, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

Update Time : ০৪:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬