Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

মেয়ের বাড়ি থেকে মায়ের গলা.কাটা মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মেয়ের বাসা থেকে মারজিয়া বেগম (৪৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চিনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারজিয়া বেগম জামালগঞ্জ উপজেলার মাহমদপুর গ্রামের বাসিন্দা। তিনি মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তার মেয়ে সাদিয়া বেগম চিনাকান্দি গ্রামের সুলতান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মারজিয়াকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার মেয়ে ও জামাতা। চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তবে কীভাবে ওই নারীর গলা কাটা হয়েছে এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম জানান, গভীর রাতে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিশ্বম্ভরপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সিলেট থেকে জগন্নাথপুরের ‘মানবপাচারকারী’ ভাই-বোন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

মেয়ের বাড়ি থেকে মায়ের গলা.কাটা মরদেহ উদ্ধার

Update Time : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬