Dhaka ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনকারীরা রয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রত্যাহারের পর কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের অপেক্ষায় থাকবেন।

প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে—এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সরকারি সংশ্লিষ্ট সিস্টেম ও ওয়েবসাইটে হালনাগাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

Update Time : ০৪:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনকারীরা রয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রত্যাহারের পর কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের অপেক্ষায় থাকবেন।

প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে—এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সরকারি সংশ্লিষ্ট সিস্টেম ও ওয়েবসাইটে হালনাগাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকটে বদলে যাচ্ছে জীবনযাত্রা