Dhaka ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর…

ভুয়া র‍্যাব পরিচয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‍্যাবের সদস্য পরিচয়ে চলাফেরার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—ঝালকাঠির নলছিটি এলাকার মো. সোহেল, বয়স ৩৫ বছর এবং গাজীপুরের জয়দেবপুর এলাকার মো. সাজ্জাদ হোসেন সোহাগ, বয়স ৩০ বছর।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট বসানো হয়েছিল।

চেকপোস্টে তল্লাশির সময় দুই ব্যক্তির গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাদের থামিয়ে তল্লাশি চালানো হলে র‍্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে র‍্যাব লেখা চারটি কালো রঙের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার এবং ৯০টি প্লাস্টিকের ওয়ার টাই উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি ভুয়া র‍্যাব পরিচয়পত্র, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাবের সদস্য না হয়েও র‍্যাবের পরিচয় ও সরঞ্জাম ব্যবহার করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তাঁরা কী উদ্দেশ্যে র‍্যাবের পরিচয় ব্যবহার করছিলেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটনের ঘটনা ঠেকাতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  মসজিদে কোরআন শিখতে যাওয়া এক শিক্ষার্থীকে বলাৎকার,শিক্ষক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট জেলা প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

ভুয়া র‍্যাব পরিচয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার

Update Time : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‍্যাবের সদস্য পরিচয়ে চলাফেরার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—ঝালকাঠির নলছিটি এলাকার মো. সোহেল, বয়স ৩৫ বছর এবং গাজীপুরের জয়দেবপুর এলাকার মো. সাজ্জাদ হোসেন সোহাগ, বয়স ৩০ বছর।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট বসানো হয়েছিল।

চেকপোস্টে তল্লাশির সময় দুই ব্যক্তির গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাদের থামিয়ে তল্লাশি চালানো হলে র‍্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে র‍্যাব লেখা চারটি কালো রঙের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার এবং ৯০টি প্লাস্টিকের ওয়ার টাই উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি ভুয়া র‍্যাব পরিচয়পত্র, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাবের সদস্য না হয়েও র‍্যাবের পরিচয় ও সরঞ্জাম ব্যবহার করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তাঁরা কী উদ্দেশ্যে র‍্যাবের পরিচয় ব্যবহার করছিলেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটনের ঘটনা ঠেকাতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’