Dhaka ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে গলিতে আড্ডা দিলেই ধরবে পুলিশ

নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে এ অভিযান শুরু হয়।

এ অভিযানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধেও নেওয়া হবে ব্যবস্থা। রাতে অকারণে নগরের গলি বা মোড়ে কিশোররা আড্ডা দিলে ধরেবে পুলিশ।

এসএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান শুরু হয়েছে। অভিযানে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ও তৎপরতা।

রোববার রাত ১০টার দিকে নগরীর চৌহাট্টায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ নজরদারি করা হবে। পাশাপাশি বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবে পুলিশের পৃথক টিম। প্রতিটি টিমে থাকবেন প্রায় ১০ জন করে সদস্য। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে যত ছিনতাই বা বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে তার বেশিরভাগের সাথে কিশোর এবং তাদের থেকে একটু বেশি বয়সী তরুণরা জড়িত। সারাধারণ জনগন-পথচারী যাতে রাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, যাতে কোন চুরি ছিনতাই না ঘটে এজন্য আজকে থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। আজকে থেকে প্রতিদিন এ অভিযান চলবে।

তিনি বলেন, আমরা একটা বার্তা দিতে চাই, যাদের রাস্তাঘাটে কোন কাজ নেই, তারা যেনো রাতে অকারণে অলিতে-গলিতে বা মোড়ে খারাপ ছেলেদের সাথে আড্ডা না দেয়। এমনটি করলে পুলিশ ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃ.ত্যুদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে গলিতে আড্ডা দিলেই ধরবে পুলিশ

Update Time : ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে এ অভিযান শুরু হয়।

এ অভিযানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধেও নেওয়া হবে ব্যবস্থা। রাতে অকারণে নগরের গলি বা মোড়ে কিশোররা আড্ডা দিলে ধরেবে পুলিশ।

এসএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান শুরু হয়েছে। অভিযানে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ও তৎপরতা।

রোববার রাত ১০টার দিকে নগরীর চৌহাট্টায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ নজরদারি করা হবে। পাশাপাশি বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবে পুলিশের পৃথক টিম। প্রতিটি টিমে থাকবেন প্রায় ১০ জন করে সদস্য। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে যত ছিনতাই বা বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে তার বেশিরভাগের সাথে কিশোর এবং তাদের থেকে একটু বেশি বয়সী তরুণরা জড়িত। সারাধারণ জনগন-পথচারী যাতে রাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, যাতে কোন চুরি ছিনতাই না ঘটে এজন্য আজকে থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। আজকে থেকে প্রতিদিন এ অভিযান চলবে।

তিনি বলেন, আমরা একটা বার্তা দিতে চাই, যাদের রাস্তাঘাটে কোন কাজ নেই, তারা যেনো রাতে অকারণে অলিতে-গলিতে বা মোড়ে খারাপ ছেলেদের সাথে আড্ডা না দেয়। এমনটি করলে পুলিশ ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  অমর নায়ক সালমান শাহর জন্মদিন আজ, এখনও ভক্তদের হৃদয়ে অমলিন