Dhaka ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে গলিতে আড্ডা দিলেই ধরবে পুলিশ আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শারুপা আক্তার মালয়েশিয়ায় যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক, নেওয়া হবে দক্ষতা যাচাই করে

অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

সাতক্ষীরায় চায়ের দোকানে কয়েকজনের মধ্যে চলা বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চায়ের দোকানের এক কর্মচারীও আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের গেটসংলগ্ন রবিউলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার বাসিন্দা। তিনি রুচিরা বেকারির মালিক আব্দুর গফুর খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে দোকানির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাকারিয়া বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে হামলা করা হয়। এ সময় তার বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলায় দোকানের কর্মচারী বাপীও আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া খানকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর শাহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২
Tag :
জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

Update Time : ১২:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় চায়ের দোকানে কয়েকজনের মধ্যে চলা বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চায়ের দোকানের এক কর্মচারীও আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের গেটসংলগ্ন রবিউলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার বাসিন্দা। তিনি রুচিরা বেকারির মালিক আব্দুর গফুর খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে দোকানির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাকারিয়া বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে হামলা করা হয়। এ সময় তার বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলায় দোকানের কর্মচারী বাপীও আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া খানকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর শাহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম