Dhaka ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাড়িতে শিশুটির পরিবারের সঙ্গে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন জাকির হোসেন। রোববার রাত ৮টার দিকে শি শুটিকে একা পেয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জাকিরের বাড়ির সামনে জড়ো হন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির নিজেকে রক্ষায় ঘরের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ তাকে থানায় নেওয়ার চেষ্টা করে।পুলিশ জানায়, জাকিরকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় পেছন থেকে উত্তেজিত জনতার কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারেন। এতে ওসি মাহবুব আলমের মাথায় ইটের আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, শি শুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ওসি মাথায় আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর
Tag :
জনপ্রিয় পোস্ট

শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত

Update Time : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাড়িতে শিশুটির পরিবারের সঙ্গে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন জাকির হোসেন। রোববার রাত ৮টার দিকে শি শুটিকে একা পেয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জাকিরের বাড়ির সামনে জড়ো হন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির নিজেকে রক্ষায় ঘরের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ তাকে থানায় নেওয়ার চেষ্টা করে।পুলিশ জানায়, জাকিরকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় পেছন থেকে উত্তেজিত জনতার কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারেন। এতে ওসি মাহবুব আলমের মাথায় ইটের আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, শি শুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ওসি মাথায় আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মা ও ৮ মাসের ভাতিজিকে হ ত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য