Dhaka ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর…

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আট সদস্যের একটি চক্র বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাদরাসার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। রোববার মালিক সুপার মার্কেট এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে টাকা তুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময় স্থানীয়রা চক্রটির সদস্যদের ধাওয়া করলে পাঁচজন পালিয়ে যায়। বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রশিদ বইয়ে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামে এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে মাদরাসার নাম ব্যবহার করে অভিনব কায়দায় মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল।

দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পলাতক পাঁচ সদস্যকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেট থেকে পথ হারিয়ে চট্টগ্রামে ৬৫ বছরের বৃদ্ধা, এআইয়ের সূত্রে মিলল পরিবারের সন্ধান
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর…

Update Time : ১২:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আট সদস্যের একটি চক্র বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাদরাসার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। রোববার মালিক সুপার মার্কেট এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে টাকা তুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময় স্থানীয়রা চক্রটির সদস্যদের ধাওয়া করলে পাঁচজন পালিয়ে যায়। বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রশিদ বইয়ে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামে এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে মাদরাসার নাম ব্যবহার করে অভিনব কায়দায় মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল।

দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পলাতক পাঁচ সদস্যকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  মেয়ের মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার করলেন বাবা