Dhaka ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

হাসিনা যেভাবে বিরক্ত করছেন, ভারত হলে মোদি কি ঢাকা সফর কর‌তেন- প্রশ্ন হুমায়ুন ক‌বি‌রের

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ত‌বে ভার‌তে ব‌সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত কর‌ছেন অভিযোগ এনে তিনি প্রশ্ন রাখেন- এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কর‌তেন কি না।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর সমাপনী দি‌নে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।

হুমায়ুন কবির ব‌লেন, সফর হ‌বে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখ‌নো ব‌লে‌নি তি‌নি ভারত যা‌বেন না। একটা নতুন সরকা‌রের চ‌্যা‌লেঞ্জ বুঝ‌তে হ‌বে। ২ হাজার মানুষ হত‌্যা ক‌রে একজন সন্ত্রাসী (‌শেখ হা‌সিনা) ভার‌তে পা‌লি‌য়ে গে‌ছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম ক‌রে ওখা‌নে (ভার‌তে) গি‌য়ে ব‌সে আছে। আবার উ‌নি ওখা‌নে ব‌সে গালি দিচ্ছে বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করবে। এমন প‌রি‌বে‌শে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি এখা‌নে আসতেন?

প্রতিমন্ত্রী ব‌লেন, যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব, ই‌তিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হ‌বে (প্রধানমন্ত্রীর)।

তা‌রেক রহমা‌নের সফর নি‌য়ে সরকার সহায়ক প‌রি‌বে‌শের কথা বল‌ছে। এ‌টি কিভা‌বে‌ প্রশ্ন রাখা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, আলাপ-আলোচনার মাধ‌্যমে। কিছু চ্যালেঞ্জেস আছে, তো এই চ্যালেঞ্জেসগুলার একটা সমাধান পজিটিভলি আমরা যেতে পারব যেহেতু ডায়লগ ইজ দেয়ার, এনগেজমেন্ট ইজ দেয়ার। সুতরাং, আমি ম‌নে ক‌রি এটা থে‌কে একটা ভা‌লো কিছু হ‌বে।

ন‌ভেম্ব‌রে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ঐটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বা‌র্থের জন্য ভালো ঐটাতেই আমরা যাব।

গঙ্গা চুক্তির নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে হুমায়ুন ক‌বির ব‌লেন, দুই দে‌শের জাতীয় স্বার্থ নি‌য়ে দুই সরকার বস‌বে।

আরও পড়ুনঃ  গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

হাসিনা যেভাবে বিরক্ত করছেন, ভারত হলে মোদি কি ঢাকা সফর কর‌তেন- প্রশ্ন হুমায়ুন ক‌বি‌রের

Update Time : ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ত‌বে ভার‌তে ব‌সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত কর‌ছেন অভিযোগ এনে তিনি প্রশ্ন রাখেন- এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কর‌তেন কি না।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর সমাপনী দি‌নে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।

হুমায়ুন কবির ব‌লেন, সফর হ‌বে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখ‌নো ব‌লে‌নি তি‌নি ভারত যা‌বেন না। একটা নতুন সরকা‌রের চ‌্যা‌লেঞ্জ বুঝ‌তে হ‌বে। ২ হাজার মানুষ হত‌্যা ক‌রে একজন সন্ত্রাসী (‌শেখ হা‌সিনা) ভার‌তে পা‌লি‌য়ে গে‌ছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম ক‌রে ওখা‌নে (ভার‌তে) গি‌য়ে ব‌সে আছে। আবার উ‌নি ওখা‌নে ব‌সে গালি দিচ্ছে বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করবে। এমন প‌রি‌বে‌শে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি এখা‌নে আসতেন?

প্রতিমন্ত্রী ব‌লেন, যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব, ই‌তিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হ‌বে (প্রধানমন্ত্রীর)।

তা‌রেক রহমা‌নের সফর নি‌য়ে সরকার সহায়ক প‌রি‌বে‌শের কথা বল‌ছে। এ‌টি কিভা‌বে‌ প্রশ্ন রাখা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, আলাপ-আলোচনার মাধ‌্যমে। কিছু চ্যালেঞ্জেস আছে, তো এই চ্যালেঞ্জেসগুলার একটা সমাধান পজিটিভলি আমরা যেতে পারব যেহেতু ডায়লগ ইজ দেয়ার, এনগেজমেন্ট ইজ দেয়ার। সুতরাং, আমি ম‌নে ক‌রি এটা থে‌কে একটা ভা‌লো কিছু হ‌বে।

ন‌ভেম্ব‌রে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ঐটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বা‌র্থের জন্য ভালো ঐটাতেই আমরা যাব।

গঙ্গা চুক্তির নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে হুমায়ুন ক‌বির ব‌লেন, দুই দে‌শের জাতীয় স্বার্থ নি‌য়ে দুই সরকার বস‌বে।

আরও পড়ুনঃ  মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার