Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

কুষ্টিয়ার কুমারখালীতে হত্যার হুমকি দিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে রইচ উদ্দিন (৫৫) নামে সৎ নানার বিরুদ্ধে। পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষায় জানা যায়, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয়দের হাতে আটক হলেও পুলিশ পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান।

অভিযুক্ত রইচ উদ্দিন উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় এক যুগ আগে ক্যানসারে শিশুটির মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর সৎ মা কিশোরীকে সৎ নানার বাড়িতে পাঠিয়ে দেন। অভিযোগ, সেখানে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে রইচ উদ্দিন তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সম্প্রতি ওই কিশোরী পেটে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে স্থানীয় এক গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিকভাবে টিউমারের ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা রইচ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান।ঘটনার পর ওই কিশোরী ও তার নানি কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, কিশোরীকে আবার চিকিৎসা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিশোরীর নানি বলেন, হত্যার হুমকি দিয়ে আমার নাতনিকে এক বছর ধরে ধর্ষণ করেছে সৎ নানা। পেটে ব্যথার কথা শুনে বাড়ির পাশের গাইনি চিকিৎসককে দেখালে তিনি জানান, নাতনি সাত মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর মামা বলেন, সঠিক বিচারের আশায় থানায় মামলা করতে এসেছি। আমরা উপযুক্ত শাস্তি চাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

Update Time : ১২:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে হত্যার হুমকি দিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে রইচ উদ্দিন (৫৫) নামে সৎ নানার বিরুদ্ধে। পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষায় জানা যায়, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয়দের হাতে আটক হলেও পুলিশ পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান।

অভিযুক্ত রইচ উদ্দিন উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় এক যুগ আগে ক্যানসারে শিশুটির মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর সৎ মা কিশোরীকে সৎ নানার বাড়িতে পাঠিয়ে দেন। অভিযোগ, সেখানে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে রইচ উদ্দিন তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সম্প্রতি ওই কিশোরী পেটে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে স্থানীয় এক গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিকভাবে টিউমারের ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা রইচ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান।ঘটনার পর ওই কিশোরী ও তার নানি কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, কিশোরীকে আবার চিকিৎসা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিশোরীর নানি বলেন, হত্যার হুমকি দিয়ে আমার নাতনিকে এক বছর ধরে ধর্ষণ করেছে সৎ নানা। পেটে ব্যথার কথা শুনে বাড়ির পাশের গাইনি চিকিৎসককে দেখালে তিনি জানান, নাতনি সাত মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর মামা বলেন, সঠিক বিচারের আশায় থানায় মামলা করতে এসেছি। আমরা উপযুক্ত শাস্তি চাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক, নেওয়া হবে দক্ষতা যাচাই করে