Dhaka ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা সরকারের বড় সাফল্য: ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে দেশীয় গ্যাসের সরবরাহ চালুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা সিলেটে হাওরে চড়াতে নিয়ে ১ হাজার হাঁসের মৃত্যু, কান্না থামছে না খামারির পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী স্লথ, শ্বাস নিতেও করে আলসেমি! বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল আরফা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় শেষে আসনটিতে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে মির্জা ফয়সল আমিন এখন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সল আমিনের জন্য দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম
Tag :
জনপ্রিয় পোস্ট

‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ

Update Time : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় শেষে আসনটিতে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে মির্জা ফয়সল আমিন এখন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সল আমিনের জন্য দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুনঃ  সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী