Dhaka ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯টি দোকান আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস: বাংলাদেশে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি কক্সবাজারে রিসোর্টে ভয়া বহ আ গুন, ৫ পর্যটকের মৃত্যু নরসিংদীতে অভিযান: সিলেটের হৃদয় হ ত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, মূলহোতা পলাতক সিলেটে নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩ সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই পড়তেন কুরআন, না ফেরার দেশে আব্বাস প্রামাণিক

নাটোরের গুরুদাসপুরে ১২৩ বছর বয়সি আব্বাস প্রামাণিক আর নেই। চশমা ছাড়াই পবিত্র কুরআন পড়তে পারার কারণে পরিচিত এই প্রবীণ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। পেশাগত জীবনে তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দীর্ঘ জীবনে তিনি পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি এলাকায় অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর দুই মেয়ে ও ছয় ছেলেসন্তান রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, আব্বাস প্রামাণিক শারীরিকভাবে মোটামুটি সুস্থ ছিলেন। তবে রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর চিকিৎসার বিষয়ে খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করা হয়। খবর পেয়ে সেবাকেন্দ্র থেকে একজন চিকিৎসক তাঁর বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা দেন।

তবে চিকিৎসা চললেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই পড়তেন কুরআন, না ফেরার দেশে আব্বাস প্রামাণিক

Update Time : ১০:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬