ভিডিওতে দেখা যায়, একটি জনাকীর্ণ চত্বরে সমর্থকদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলাচ্ছেন মাচাদো। সেখানে উপস্থিত লোকজন পতাকা হাতে তার প্রত্যাবর্তন উদ্যাপন করেন।
নিজের পরিচিত সাদা টি-শার্ট ও নীল জিনস পরা মাচাদো একটি গাড়ির ছাদে থাকা সানরুফ দিয়ে শরীরের ওপরের অংশ বের করে জনতার উদ্দেশে হাত নাড়েন।
এ সময় এক নারী চিৎকার করে বলেন, ‘মারিয়া, আপনি যদি দেশে ফিরতে পারেন, তাহলে আমার মেয়েকেও দেশে ফিরতে হবে!’
মাচাদোর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভেনেজুয়েলার সবচেয়ে প্রভাবশালী এই বিরোধী নেত্রী আবারও দেশটির অস্থির রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে চলে এলেন।গত বছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য তিনি গোপনে দেশ ছাড়েন। এর আগে প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 





















