Dhaka ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর কিছুক্ষণ পর দেওয়া অপর এক পোস্টে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে দায়িত্ব না দিলে যেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বর্তমান পরিস্থিতির চেয়ে শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, দেশের সাম্প্রতিক চুরি, ছিনতাই ও অগ্নিসংযোগসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করেই তিনি এই পোস্ট দিয়েছেন।
এদিকে, আসিফ মাহমুদের এই স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন। অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় অনেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের দায়িত্ব পালনের সময়ের ভূমিকা এবং তৎকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির হিসাব তুলে ধরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ  এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ

Update Time : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর কিছুক্ষণ পর দেওয়া অপর এক পোস্টে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে দায়িত্ব না দিলে যেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বর্তমান পরিস্থিতির চেয়ে শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, দেশের সাম্প্রতিক চুরি, ছিনতাই ও অগ্নিসংযোগসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করেই তিনি এই পোস্ট দিয়েছেন।
এদিকে, আসিফ মাহমুদের এই স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন। অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় অনেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের দায়িত্ব পালনের সময়ের ভূমিকা এবং তৎকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির হিসাব তুলে ধরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ  পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী