Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৪৩ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার গুজবে আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালেও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ আরও ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বিভিন্ন মেয়াদে ৩৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক সাঈদ বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গঠিত মজুরি বোর্ডের সভা স্থগিত হয়েছে- এমন গুজব ছড়িয়ে একটি মহল শ্রমিকদের উত্তেজিত করে। এ সংবাদ ছড়িয়ে পড়ায় আজ সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে গাজীপুরের ছয়দানা ও ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় আজকেও শিল্প পুলিশ, জেলা পুলিশ, জিএমপি ও আনসার সদস্যের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে থেকে শ্রমিক অসন্তোষ প্রশমনে কাজ করছেন।

ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ঈদুল আজহায় কোন সিনেমার কেমন প্রস্তুতি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৪৩ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Update Time : ০৩:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার গুজবে আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালেও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ আরও ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বিভিন্ন মেয়াদে ৩৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক সাঈদ বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গঠিত মজুরি বোর্ডের সভা স্থগিত হয়েছে- এমন গুজব ছড়িয়ে একটি মহল শ্রমিকদের উত্তেজিত করে। এ সংবাদ ছড়িয়ে পড়ায় আজ সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে গাজীপুরের ছয়দানা ও ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় আজকেও শিল্প পুলিশ, জেলা পুলিশ, জিএমপি ও আনসার সদস্যের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে থেকে শ্রমিক অসন্তোষ প্রশমনে কাজ করছেন।

ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ