Dhaka ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা

বাংলাদেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য মজুরির বিষয়টি বিশ্ব-পরিসরে তুলে ধরতে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগানজা’র সদস্য ও কোইমব্রার ডাচেস ইনফান্টা মারিয়া ফ্রান্সিসকা।
সফরের অংশ হিসেবে শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে ডাচেস মারিয়া ফ্রান্সিসকা সিলেটের চায়ের সমৃদ্ধ ঐতিহ্য, গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন। পাশাপাশি চা শিল্পের নেপথ্যে থাকা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করবেন তিনি।
উল্লেখ্য, লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন পর্তুগালের এই রাজকন্যা। বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগ ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’-এর প্রতি সমর্থন জানানো এবং আন্তর্জাতিক বাজারে ‘সিলেট টি’ ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলাই তাঁর এই সফরের অন্যতম মূল লক্ষ্য।
সিলেটের সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও তিনি শ্রীমঙ্গলসহ বিভিন্ন চা বাগান পরিদর্শন এবং চা শ্রমিকদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ  স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা; মাকে সঙ্গে নিয়ে হাজিরা, আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা

Update Time : ১২:৫৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য মজুরির বিষয়টি বিশ্ব-পরিসরে তুলে ধরতে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগানজা’র সদস্য ও কোইমব্রার ডাচেস ইনফান্টা মারিয়া ফ্রান্সিসকা।
সফরের অংশ হিসেবে শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে ডাচেস মারিয়া ফ্রান্সিসকা সিলেটের চায়ের সমৃদ্ধ ঐতিহ্য, গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন। পাশাপাশি চা শিল্পের নেপথ্যে থাকা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করবেন তিনি।
উল্লেখ্য, লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন পর্তুগালের এই রাজকন্যা। বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগ ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’-এর প্রতি সমর্থন জানানো এবং আন্তর্জাতিক বাজারে ‘সিলেট টি’ ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলাই তাঁর এই সফরের অন্যতম মূল লক্ষ্য।
সিলেটের সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও তিনি শ্রীমঙ্গলসহ বিভিন্ন চা বাগান পরিদর্শন এবং চা শ্রমিকদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ  শাহপরানে সাহাব উদ্দিন হত্যা: জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১