Dhaka ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যার নেপথ্যে কী ঘটেছিল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনার বিস্তারিত আজ দুপুরের সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত শুরু করে পুলিশ। ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই সূত্র ধরে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকার লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

তদন্তের এক পর্যায়ে অপ্রতিমের মায়ের আইফোনটিও উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত ও তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও পুরো ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য সংবাদ সম্মেলনের অপেক্ষা করছে সংশ্লিষ্টরা।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে ১৭০ ভারতীয় গরুসহ পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

অপ্রতিম হত্যার নেপথ্যে কী ঘটেছিল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Update Time : ১২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনার বিস্তারিত আজ দুপুরের সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত শুরু করে পুলিশ। ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই সূত্র ধরে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকার লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

তদন্তের এক পর্যায়ে অপ্রতিমের মায়ের আইফোনটিও উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত ও তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও পুরো ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য সংবাদ সম্মেলনের অপেক্ষা করছে সংশ্লিষ্টরা।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ডিজেলের চাহিদা বেশি, ঘাটতি কম