Dhaka ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, স্বজন ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোক

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজাকে ঘিরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের আবহ তৈরি হয়। অপ্রতীমের স্বজনদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও নেমে আসে গভীর শোক। জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা তার জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জানা গেছে, প্রথম জানাজা শেষে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে অপ্রতীমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে।

যেভাবে নিখোঁজ হয় অপ্রতীম

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল অপ্রতীম। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

অপ্রতীমের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। পরে তার সন্ধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনুসন্ধানে যুক্ত হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি তার অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।

প্রায় ২১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  প্রেমিকা রেহানাকে হারানোর সন্দেহে শাহাব উদ্দিনকে হত্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, স্বজন ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোক

Update Time : ১১:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজাকে ঘিরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের আবহ তৈরি হয়। অপ্রতীমের স্বজনদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও নেমে আসে গভীর শোক। জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা তার জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জানা গেছে, প্রথম জানাজা শেষে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে অপ্রতীমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে।

যেভাবে নিখোঁজ হয় অপ্রতীম

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল অপ্রতীম। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

অপ্রতীমের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। পরে তার সন্ধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনুসন্ধানে যুক্ত হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি তার অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।

প্রায় ২১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  পুলিশ সদস্যের স্ত্রীকে ধ র্ষ ণ, আসামীর যাবজ্জীবন