Dhaka ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’ ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ — লালন স্মরণানুষ্ঠান শুরু আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৯টি দোকান আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস: বাংলাদেশে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি কক্সবাজারে রিসোর্টে ভয়া বহ আ গুন, ৫ পর্যটকের মৃত্যু নরসিংদীতে অভিযান: সিলেটের হৃদয় হ ত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, মূলহোতা পলাতক সিলেটে নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, আটক ১৩

অবশেষে সিলেটের সেই মাদরাসাছাত্রের আবেদন গ্রহণ করল পাসপোর্ট অফিস

জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অন্য ব্যক্তির পাসপোর্ট তৈরির ঘটনায় জটিলতায় পড়েছিলেন সিলেটের মাদরাসাছাত্র আবু সাঈদ। দীর্ঘ ভোগান্তির পর অবশেষে তাঁর পাসপোর্টের আবেদন গ্রহণ করেছে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

জানা যায়, আবু সাঈদের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে ২০১৮ সালে অন্য এক ব্যক্তি পাসপোর্ট তৈরি করেন। পরে ২০২৩ সালে ওই পাসপোর্টের মেয়াদ শেষ হলে তা নবায়নও করা হয়। ফলে নিজের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে জটিলতার মুখে পড়েন আবু সাঈদ।

গত ২৭ সেপ্টেম্বর পাসপোর্টের আবেদন জমা দিতে গেলে তিনি জানতে পারেন, তাঁর জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে আগেই দুটি পাসপোর্ট করা হয়েছে। এ ঘটনায় তাঁর নিজের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ১১ অক্টোবর সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা আবু সাঈদের প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে তাঁর আবেদন গ্রহণ করেন।

আবেদন গ্রহণের পর আবু সাঈদ ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার কার্যক্রম সম্পন্ন করেন। তাঁকে পাসপোর্ট সংগ্রহের রসিদও দেওয়া হয়। রসিদ অনুযায়ী, আগামী ২২ অক্টোবর তাঁর পাসপোর্ট পাওয়ার নির্ধারিত তারিখ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তা জানান, আবু সাঈদের নথিপত্রের ভিত্তিতে আবেদন গ্রহণ করা হয়েছে।

অন্যের ব্যবহৃত জন্মনিবন্ধন নম্বরের কারণে নিজের পাসপোর্ট করতে গিয়ে ভোগান্তিতে পড়া আবু সাঈদের জন্য আবেদন গ্রহণের ঘটনাটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  সিএনজি থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার, আটক চালক
Tag :
জনপ্রিয় পোস্ট

চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’

অবশেষে সিলেটের সেই মাদরাসাছাত্রের আবেদন গ্রহণ করল পাসপোর্ট অফিস

Update Time : ০৬:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬