Dhaka ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার এসএসসিতে প্রায় ৭ লাখ শিক্ষার্থী ফেল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন, যা প্রায় ৭ লাখ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ হয়েছে এবং ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এবার পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। সে হিসাবে এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুনঃ  মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল! তবে কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন?
Tag :
জনপ্রিয় পোস্ট

এবার এসএসসিতে প্রায় ৭ লাখ শিক্ষার্থী ফেল

Update Time : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬