Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ ও এসআরবি-৬-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, জয়নাল সরদার দীর্ঘ ২৭ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতে অবস্থান করেছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান।

জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একই মামলায় মরদেহ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  টানা পাঁচ দিন ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
Tag :
জনপ্রিয় পোস্ট

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার

Update Time : ০২:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ ও এসআরবি-৬-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, জয়নাল সরদার দীর্ঘ ২৭ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতে অবস্থান করেছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান।

জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একই মামলায় মরদেহ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার