Dhaka ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বিভিন্ন এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ওসমানী মেডিকেলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর… সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, প্রাণহানি ১৪ ফেসবুক লাইভে বিএনপিকে নিয়ে মন্তব্য, অবশেষে জামিন পেলেন নারী উদ্যোক্তা সাথী আক্তার সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপি নুরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প—সিসিক প্রশাসক

ওসমানী মেডিকেলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।
আহত গণমাধ্যমকর্মীরা হলেন— দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং অনলাইন পোর্টাল সিলেটভিউ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার।
জানা যায়, রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান সাংবাদিকরা। তারা সংঘর্ষের ভিডিও ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয় এবং তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এতে দুই সাংবাদিক আহত হন।
খবর পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। বর্তমানে হাসপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় সিলেটের কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
আরও পড়ুনঃ  ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের বিভিন্ন এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ওসমানী মেডিকেলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা

Update Time : ১১:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।
আহত গণমাধ্যমকর্মীরা হলেন— দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং অনলাইন পোর্টাল সিলেটভিউ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার।
জানা যায়, রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান সাংবাদিকরা। তারা সংঘর্ষের ভিডিও ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয় এবং তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এতে দুই সাংবাদিক আহত হন।
খবর পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। বর্তমানে হাসপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় সিলেটের কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
আরও পড়ুনঃ  বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন