Dhaka ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

কাভার্ডভ্যান তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন নিহত হয়েছেন।

রোববার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৪৬) বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবির-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তবাগ গ্রামের মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন এসআরবির সদস্যরা। একটি কাভার্ডভ্যান তল্লাশি করছিলেন নিহত মো. আলমগীর হোসেনসহ কয়েকজন। এসময় এসআরবির সদস্যরা আরেকটি ট্রাককে থামার সংকেত দিলে মহাসড়কে ঘুরিয়ে পালানোর চেষ্টার সময় কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকে ধাক্কা লাগে। এতে এসআরবি উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গুরুতর আহত হন।

আরও জানা গেছে, আলমগীর হোসেনের শরীরের বিভিন্ন অংশে থেঁতলে যায়। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় ট্রাকচালক সজীবকে আটক করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সজীব বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

মহিপাল হাইওয়ে থানার ওসি কবির হোসেন কালবেলাকে বলেন, এসআরবির কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত এসআরবি কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক সজীব আহত অবস্থায় এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  ‘ওরা আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে’—মৃত্যুর আগে বাবা-মাকে বলেছিলেন মুন্নি
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

কাভার্ডভ্যান তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

Update Time : ১২:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন নিহত হয়েছেন।

রোববার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৪৬) বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবির-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তবাগ গ্রামের মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন এসআরবির সদস্যরা। একটি কাভার্ডভ্যান তল্লাশি করছিলেন নিহত মো. আলমগীর হোসেনসহ কয়েকজন। এসময় এসআরবির সদস্যরা আরেকটি ট্রাককে থামার সংকেত দিলে মহাসড়কে ঘুরিয়ে পালানোর চেষ্টার সময় কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকে ধাক্কা লাগে। এতে এসআরবি উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গুরুতর আহত হন।

আরও জানা গেছে, আলমগীর হোসেনের শরীরের বিভিন্ন অংশে থেঁতলে যায়। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় ট্রাকচালক সজীবকে আটক করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সজীব বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

মহিপাল হাইওয়ে থানার ওসি কবির হোসেন কালবেলাকে বলেন, এসআরবির কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত এসআরবি কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক সজীব আহত অবস্থায় এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী