Dhaka ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে মা-ছেলের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫০১ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন। ঈদুল আজহার ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ো হাওয়া, হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা আনতে কল্পনা রাণী ছেলেকে সঙ্গে নিয়ে বাইরে যান। একপর্যায়ে তারা আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মা-ছেলের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিন আলম বলেন, বজ্রপাতের পরপরই দুজনকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা-ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান।’

আরও পড়ুনঃ  পে স্কেলের গেজেট না হওয়ায় আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে মা-ছেলের মৃত্যু

Update Time : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন। ঈদুল আজহার ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ো হাওয়া, হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা আনতে কল্পনা রাণী ছেলেকে সঙ্গে নিয়ে বাইরে যান। একপর্যায়ে তারা আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মা-ছেলের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিন আলম বলেন, বজ্রপাতের পরপরই দুজনকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা-ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান।’

আরও পড়ুনঃ  শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো