Dhaka ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা

চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়রামপুর বাজারে যাওয়ার পর রুহুলের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে। এরপর কয়েকজন তাকে আটক করে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

মারধরের একপর্যায়ে রুহুল গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়। পরে তার মাথার চুল কেটে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, আহত যুবককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প

চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা

Update Time : ১২:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়রামপুর বাজারে যাওয়ার পর রুহুলের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে। এরপর কয়েকজন তাকে আটক করে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

মারধরের একপর্যায়ে রুহুল গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়। পরে তার মাথার চুল কেটে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, আহত যুবককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের