Dhaka ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৭১১, মশা নিধনে সিটি কর্পোরেশনের নজরদারি নিয়ে প্রশ্ন মাস শেষের আগেই পকেট খালি, সংসার চালাতে ঋণে ডুবছেন চাকরিজীবীরা প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধ র্ষ ণের শিকার তরুণী জৈন্তাপুরে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় মিলল দেশি কড়ি কাইট্টা, উদ্ধারের পর অবমুক্ত ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল কিশোরীকে ধ র্ষ ণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জৈন্তাপুরে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ

সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কলেজসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা। তিনি জৈন্তাপুরে একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বলেন, ওই ব্যক্তি মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে হেঁটে পণ্য বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করায় কলেজের ডোবার পাশে বসেছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে নজরুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  একাদশে ভর্তি: সিলেটে প্রথম ধাপে আসন পেয়েছে ৪৭,৮৮১ শিক্ষার্থী
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৭১১, মশা নিধনে সিটি কর্পোরেশনের নজরদারি নিয়ে প্রশ্ন

জৈন্তাপুরে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ

Update Time : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কলেজসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা। তিনি জৈন্তাপুরে একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বলেন, ওই ব্যক্তি মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে হেঁটে পণ্য বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করায় কলেজের ডোবার পাশে বসেছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে নজরুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক