Dhaka ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবাসিক মাদরাসায় ১৬ বছরের ছাত্রীর মৃ ত্যু, সুপার ও শিক্ষিকা ডিবি হেফাজতে সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হতে পারে অতি ভারী বৃষ্টি একাদশে ভর্তি: সিলেটে প্রথম ধাপে আসন পেয়েছে ৪৭,৮৮১ শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে চুল কাটার ভিডিও ভাইরাল, পুলিশের দাবি ‘ফানি ভিডিও’ প্রতিবন্ধকতাও থামাতে পারেনি প্রতিবন্ধী ফয়েজকে পুকুরে গোসল করতে গিয়ে আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু সিলেটে নয় মাসে পানিতে ডুবে শাবিপ্রবির ৩ শিক্ষার্থীর মৃত্যু শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিদ্যুতের খুঁটিতে ধীরগতিতে চলছে মহাসড়কের কাজ, ভোগান্তিতে জনতা রবিউলের ‘বাবা’ ৯৩ জন! বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অভিনব প্রতারণার কৌশল

একাদশে ভর্তি: সিলেটে প্রথম ধাপে আসন পেয়েছে ৪৭,৮৮১ শিক্ষার্থী

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের মেধাতালিকায় সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী আসন পেয়েছেন। এ বছর ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রাত ৮টায় সারাদেশের ন্যায় সিলেটেও একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

এর আগে, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

ভর্তির নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ভর্তি নিশ্চয়নের পর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। চলতি বছর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। বিপরীতে ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি।

সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ৭৬ হাজার ৮৫৫টি, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪৯৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন রয়েছে।

উল্লেখ্য, ফল দেখতে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলে ফল দেখা যাবে।

আরও পড়ুনঃ  ভালোবাসে বিয়ে, তিন বছর পর স্বামীর হাতেই প্রাণ গেল মিমের
Tag :
জনপ্রিয় পোস্ট

আবাসিক মাদরাসায় ১৬ বছরের ছাত্রীর মৃ ত্যু, সুপার ও শিক্ষিকা ডিবি হেফাজতে

একাদশে ভর্তি: সিলেটে প্রথম ধাপে আসন পেয়েছে ৪৭,৮৮১ শিক্ষার্থী

Update Time : ১২:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের মেধাতালিকায় সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী আসন পেয়েছেন। এ বছর ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রাত ৮টায় সারাদেশের ন্যায় সিলেটেও একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

এর আগে, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

ভর্তির নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ভর্তি নিশ্চয়নের পর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। চলতি বছর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। বিপরীতে ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি।

সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ৭৬ হাজার ৮৫৫টি, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪৯৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন রয়েছে।

উল্লেখ্য, ফল দেখতে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলে ফল দেখা যাবে।

আরও পড়ুনঃ  দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে অভিনেতা ইলিয়াস জাবেদ