Dhaka ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম আবারও বাড়ল, লিটারে ২০ টাকা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্ধারিত দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকা। কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা।

এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। ফলে একবারে সব ধরনের জ্বালানির দাম ২০ টাকা করে বেড়েছে।

প্রজ্ঞাপনে দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সরকারের হিসাবে, আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের পুরো প্রভাব দেশের বাজারে একসঙ্গে সমন্বয় না করায় মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক দরের হিসাবে প্রতি লিটার ডিজেলে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে প্রতিদিন প্রায় ১০৯ কোটি টাকা লোকসান হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সময়ে কেরোসিন, পেট্রল ও অকটেনের দামও বাড়ানো হয়। পরে জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছিল।

সরকারের হিসাবে, এবার লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে।

আরও পড়ুনঃ  মসজিদে কোরআন শিখতে যাওয়া এক শিক্ষার্থীকে বলাৎকার,শিক্ষক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

জ্বালানি তেলের দাম আবারও বাড়ল, লিটারে ২০ টাকা

Update Time : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্ধারিত দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকা। কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা।

এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। ফলে একবারে সব ধরনের জ্বালানির দাম ২০ টাকা করে বেড়েছে।

প্রজ্ঞাপনে দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সরকারের হিসাবে, আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের পুরো প্রভাব দেশের বাজারে একসঙ্গে সমন্বয় না করায় মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক দরের হিসাবে প্রতি লিটার ডিজেলে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে প্রতিদিন প্রায় ১০৯ কোটি টাকা লোকসান হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সময়ে কেরোসিন, পেট্রল ও অকটেনের দামও বাড়ানো হয়। পরে জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছিল।

সরকারের হিসাবে, এবার লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে।

আরও পড়ুনঃ  বেশি লাভের আশায় মজুত, পচে নষ্ট ৩ কোটি টাকার আলু