Dhaka ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট নিয়ে সংসদে উত্তাপ, বিরোধী দলের পরামর্শ নিতে প্রস্তুত সরকার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৯ Time View

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংকট নিরসনে বিরোধী দলের পক্ষ থেকে যেকোনো গঠনমূলক প্রস্তাব এলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটের কারণে বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহের সংকটের কারণে দেশের শিল্প ও ব্যবসা খাত চাপের মধ্যে রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কর্মসংস্থানের ওপরও।

সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সংসদে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি অবৈধভাবে চার্জ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অনুমোদনহীনভাবে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়ার ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অনুমোদনহীন ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার কারণে সড়কে ব্যবস্থাপনা ও যান চলাচলেও নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বরং বিরোধী দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও আলোচনার মাধ্যমে সংকট মোকাবিলার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর সমাধানের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে কতো?

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও বৈশ্বিক বিভিন্ন সংকটের প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। সংকট নিরসনে বিরোধী দলের যেকোনো গঠনমূলক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুকুরের লেজ সোজা করে ‘বিশ্বরেকর্ড’, নাবালকের কাণ্ডে হাসির রোল

জ্বালানি সংকট নিয়ে সংসদে উত্তাপ, বিরোধী দলের পরামর্শ নিতে প্রস্তুত সরকার

Update Time : ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংকট নিরসনে বিরোধী দলের পক্ষ থেকে যেকোনো গঠনমূলক প্রস্তাব এলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটের কারণে বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহের সংকটের কারণে দেশের শিল্প ও ব্যবসা খাত চাপের মধ্যে রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কর্মসংস্থানের ওপরও।

সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সংসদে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি অবৈধভাবে চার্জ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অনুমোদনহীনভাবে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়ার ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অনুমোদনহীন ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার কারণে সড়কে ব্যবস্থাপনা ও যান চলাচলেও নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বরং বিরোধী দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও আলোচনার মাধ্যমে সংকট মোকাবিলার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর সমাধানের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ শিক্ষকের পদত্যাগ