Dhaka ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকার বিমানবন্দর থেকে নিখোঁজ জগন্নাথপুরের প্রবাসফেরত যুবক

ওমান থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এমডি সুজন (৩০) নামের এক যুবক।

সুজনের বাড়ি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। প্রায় তিন বছর ওমানে থাকার পর গত ২০ সেপ্টেম্বর ওমান এয়ারের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। তাঁকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা সেখানে অপেক্ষা করছিলেন।

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সুজনের দেখা না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তারা জানতে পারেন, সুজন বিমানবন্দর থেকে বাইরে বের হয়েছেন। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, সুজনের সঙ্গে থাকা মোবাইল ফোনে বিদেশি নম্বর থাকায় বর্তমানে সেটিতে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ হওয়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় এবং আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুজনের ভগ্নিপতি পলাশ মিয়া জানান, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে সুজনকে স্বাভাবিক অবস্থায় বাইরে বের হতে দেখা গেছে। কিন্তু এরপর তিনি কোথায় গেছেন, সে বিষয়ে পরিবার কিছুই জানতে পারছে না।

তিনি আরও জানান, কিছুদিন ধরে সুজনের মানসিক সমস্যার বিষয়টি পরিবার লক্ষ্য করেছিল। দেশে ফেরার আগ্রহ থেকেই ওমানে থাকা তাঁর ভাই তাঁকে বাংলাদেশে পাঠান। দেশে পৌঁছানোর পর তাঁকে গ্রহণ করতে পরিবারের সদস্যরা বিমানবন্দরে গেলেও শেষ পর্যন্ত তাঁর সঙ্গে দেখা হয়নি।

নিখোঁজের ঘটনায় আইনি সহায়তার জন্য জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

সুজনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে ০১৭৩৪৭৯৬২৩০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অন্যের ওপর নির্ভরশীল জীবন, ২১ বছরেও কথা বলতে পারেন না তুলি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

ঢাকার বিমানবন্দর থেকে নিখোঁজ জগন্নাথপুরের প্রবাসফেরত যুবক

Update Time : ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ওমান থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এমডি সুজন (৩০) নামের এক যুবক।

সুজনের বাড়ি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। প্রায় তিন বছর ওমানে থাকার পর গত ২০ সেপ্টেম্বর ওমান এয়ারের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। তাঁকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা সেখানে অপেক্ষা করছিলেন।

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও সুজনের দেখা না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তারা জানতে পারেন, সুজন বিমানবন্দর থেকে বাইরে বের হয়েছেন। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, সুজনের সঙ্গে থাকা মোবাইল ফোনে বিদেশি নম্বর থাকায় বর্তমানে সেটিতে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ হওয়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় এবং আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুজনের ভগ্নিপতি পলাশ মিয়া জানান, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে সুজনকে স্বাভাবিক অবস্থায় বাইরে বের হতে দেখা গেছে। কিন্তু এরপর তিনি কোথায় গেছেন, সে বিষয়ে পরিবার কিছুই জানতে পারছে না।

তিনি আরও জানান, কিছুদিন ধরে সুজনের মানসিক সমস্যার বিষয়টি পরিবার লক্ষ্য করেছিল। দেশে ফেরার আগ্রহ থেকেই ওমানে থাকা তাঁর ভাই তাঁকে বাংলাদেশে পাঠান। দেশে পৌঁছানোর পর তাঁকে গ্রহণ করতে পরিবারের সদস্যরা বিমানবন্দরে গেলেও শেষ পর্যন্ত তাঁর সঙ্গে দেখা হয়নি।

নিখোঁজের ঘটনায় আইনি সহায়তার জন্য জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

সুজনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে ০১৭৩৪৭৯৬২৩০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, ২০৪ কোটি ডলারের বেশি শোধ