Dhaka ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিন নিখোঁজের পর খালে মিলল ৯ বছরের শি শুর মরদেহ

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রাফির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময়েও সন্ধান না পাওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

এরপর সোমবার সকালে বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খালে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
Tag :
জনপ্রিয় পোস্ট

তিন দিন নিখোঁজের পর খালে মিলল ৯ বছরের শি শুর মরদেহ

Update Time : ১২:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রাফির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময়েও সন্ধান না পাওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

এরপর সোমবার সকালে বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খালে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অর্ধেক চিকিৎসক