Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৭১১, মশা নিধনে সিটি কর্পোরেশনের নজরদারি নিয়ে প্রশ্ন মাস শেষের আগেই পকেট খালি, সংসার চালাতে ঋণে ডুবছেন চাকরিজীবীরা প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধ র্ষ ণের শিকার তরুণী জৈন্তাপুরে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় মিলল দেশি কড়ি কাইট্টা, উদ্ধারের পর অবমুক্ত ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল

দুর্গাপূজা উপলক্ষ্যে ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা শেষ হওয়ার পর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে।

বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বিদ্যুৎ সাশ্রয়ী নীতি এবং শ্রম আইনের বিধান অনুযায়ী এ সময়সূচি কার্যকর করা হয়।

তবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবের সময় ক্রেতাদের বাড়তি চাপ এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সাময়িকভাবে এ সময়সূচি শিথিল করে আসছে।

আরও পড়ুনঃ  জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
Tag :
জনপ্রিয় পোস্ট

পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

দুর্গাপূজা উপলক্ষ্যে ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

Update Time : ১০:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা শেষ হওয়ার পর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে।

বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বিদ্যুৎ সাশ্রয়ী নীতি এবং শ্রম আইনের বিধান অনুযায়ী এ সময়সূচি কার্যকর করা হয়।

তবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবের সময় ক্রেতাদের বাড়তি চাপ এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সাময়িকভাবে এ সময়সূচি শিথিল করে আসছে।

আরও পড়ুনঃ  সিলেটে ৮ বছর ধরে বন্ধ দেড় কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প