Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা

পোনা অবমুক্তের মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর শুরু

  • national desk
  • Update Time : ০২:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৭১০ Time View

পোনা অবমুক্তের মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর শুরু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সফরের শুরুতেই পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

এরপর কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারি দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম জেলা সফর।

ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ের মৎস্য পক্ষের উদ্বোধন হচ্ছে কিশোরগঞ্জে। হাওর, নদী-বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সম্ভাবনা তুলে ধরতেই এবারের আয়োজনের জন্য কিশোরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের পুরস্কৃত করার কথা রয়েছে।

সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

বিকেলে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড, বিভিন্ন অনুদান এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশার তালিকায় রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কিশোরগঞ্জ ইপিজেড বাস্তবায়ন, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী, আসতে পারে নতুন নির্দেশনা
Tag :
জনপ্রিয় পোস্ট

রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

পোনা অবমুক্তের মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর শুরু

Update Time : ০২:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

পোনা অবমুক্তের মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর শুরু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সফরের শুরুতেই পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

এরপর কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারি দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম জেলা সফর।

ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ের মৎস্য পক্ষের উদ্বোধন হচ্ছে কিশোরগঞ্জে। হাওর, নদী-বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সম্ভাবনা তুলে ধরতেই এবারের আয়োজনের জন্য কিশোরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের পুরস্কৃত করার কথা রয়েছে।

সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

বিকেলে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড, বিভিন্ন অনুদান এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশার তালিকায় রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কিশোরগঞ্জ ইপিজেড বাস্তবায়ন, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  আগামী রমজান ও ঈদের তারিখ প্রকাশ