Dhaka ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচি মন্তব্য, সিলেটের টিকটকার মামুন গ্রেপ্তার

মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ এ অভিযান চালায়।আটক মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এ ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  সরকারের এআই প্রশিক্ষণে ১ লাখের বেশি প্রার্থী, আসন মাত্র ১ হাজার ৬০০
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচি মন্তব্য, সিলেটের টিকটকার মামুন গ্রেপ্তার

Update Time : ০১:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ এ অভিযান চালায়।আটক মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এ ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  ‘২ কোটি টাকা দিলে সব সই করে দেব’, পিডিবি প্রকৌশলীর ভিডিও ভাইরাল