Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাস থেকে ফিরলেন, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে; কান্নায় ভেঙে পড়ল দুই পরিবার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মরদেহ দুটি বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কান্না ও আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। দীর্ঘদিন পর প্রিয়জনদের দেশে ফেরার অপেক্ষায় থাকা পরিবারগুলো শেষ পর্যন্ত তাদের নিথর দেহ গ্রহণ করেন।

নিহত আবদুল করিম ও খালিদ আহমদ দুজনই কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দার উদ্দেশে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনায় দুজনই নিহত হন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন বছর পর দেশে ফেরার পরিকল্পনা ছিল তাদের। প্রবাসজীবনের ব্যস্ততা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন নিয়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু জীবিত অবস্থায় আর ফেরা হলো না। দুর্ঘটনার পর দীর্ঘ অপেক্ষা শেষে এবার মরদেহ হয়ে ফিরলেন নিজ দেশে।

বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ির আকুনি মাদ্রাসায় তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে নিহত দুই প্রবাসীর পরিবারকে দাফন-কাফনের খরচ হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

দুই প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত নিথর দেহে ফিরে আসায় স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুনঃ  বেশি লাভের আশায় মজুত, পচে নষ্ট ৩ কোটি টাকার আলু
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রবাস থেকে ফিরলেন, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে; কান্নায় ভেঙে পড়ল দুই পরিবার

Update Time : ০৩:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মরদেহ দুটি বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কান্না ও আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। দীর্ঘদিন পর প্রিয়জনদের দেশে ফেরার অপেক্ষায় থাকা পরিবারগুলো শেষ পর্যন্ত তাদের নিথর দেহ গ্রহণ করেন।

নিহত আবদুল করিম ও খালিদ আহমদ দুজনই কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দার উদ্দেশে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনায় দুজনই নিহত হন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন বছর পর দেশে ফেরার পরিকল্পনা ছিল তাদের। প্রবাসজীবনের ব্যস্ততা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন নিয়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু জীবিত অবস্থায় আর ফেরা হলো না। দুর্ঘটনার পর দীর্ঘ অপেক্ষা শেষে এবার মরদেহ হয়ে ফিরলেন নিজ দেশে।

বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ির আকুনি মাদ্রাসায় তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন করা হবে।

এদিকে নিহত দুই প্রবাসীর পরিবারকে দাফন-কাফনের খরচ হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

দুই প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত নিথর দেহে ফিরে আসায় স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুনঃ  সারাদেশে হাম-উপসর্গে মৃত্যু বাড়ছেই, সিলেটে  ১৪০