Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিনের জনগণের নিজেদের দেশ পরিচালনার অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি গাজা পুনর্গঠন এবং পশ্চিম তীরের উন্নয়নেও ফিলিস্তিনিদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

হান ঝেং বলেন, আন্তর্জাতিক বিরোধের সমাধান সামরিক শক্তির পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক উপায়ে করা প্রয়োজন। জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি সব দেশের সম্মান দেখানো উচিত বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্যে চীনের এই নেতা উপসাগরীয় দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

ফিলিস্তিন প্রসঙ্গে হান ঝেং জানান, ফিলিস্তিনিদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ ও দেশ পরিচালনার সুযোগ দিতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিম তীরের উন্নয়ন এবং গাজায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজও এই নীতির ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার দিকে দ্রুত ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে।

বক্তব্যে ইউক্রেন যুদ্ধের কথাও তুলে ধরেন হান ঝেং। চীন শান্তিপূর্ণভাবে সংকট নিরসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি কিউবার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ প্রত্যাহারের আহ্বান জানান।

প্রযুক্তি প্রসঙ্গে চীনের উপ-রাষ্ট্রপতি কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল মানুষের কল্যাণে ব্যবহারের ওপর গুরুত্ব দেন। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ডিজিটাল বৈষম্য কমিয়ে প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুনঃ  কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে চুল কাটার ভিডিও ভাইরাল, পুলিশের দাবি ‘ফানি ভিডিও’
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

Update Time : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনের জনগণের নিজেদের দেশ পরিচালনার অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি গাজা পুনর্গঠন এবং পশ্চিম তীরের উন্নয়নেও ফিলিস্তিনিদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

হান ঝেং বলেন, আন্তর্জাতিক বিরোধের সমাধান সামরিক শক্তির পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক উপায়ে করা প্রয়োজন। জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি সব দেশের সম্মান দেখানো উচিত বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্যে চীনের এই নেতা উপসাগরীয় দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

ফিলিস্তিন প্রসঙ্গে হান ঝেং জানান, ফিলিস্তিনিদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ ও দেশ পরিচালনার সুযোগ দিতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিম তীরের উন্নয়ন এবং গাজায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজও এই নীতির ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার দিকে দ্রুত ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে।

বক্তব্যে ইউক্রেন যুদ্ধের কথাও তুলে ধরেন হান ঝেং। চীন শান্তিপূর্ণভাবে সংকট নিরসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি কিউবার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ প্রত্যাহারের আহ্বান জানান।

প্রযুক্তি প্রসঙ্গে চীনের উপ-রাষ্ট্রপতি কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল মানুষের কল্যাণে ব্যবহারের ওপর গুরুত্ব দেন। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ডিজিটাল বৈষম্য কমিয়ে প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুনঃ  ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি