Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে ৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ! স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলির আদেশ, তবুও সিলেট ছাড়েননি অতিরিক্ত কমিশনার এনামুল হক! শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল এলআর ফান্ডের তথ্য নিয়ে সিলেট জেলা প্রশাসনের ‘লুকোচুরি’, হিসেব দিতে অনীহা

‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Desk News
  • Update Time : ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫১৪ Time View

দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বড় পরিসরে ‘বাংলাদেশ সোলার এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। সৌরপ্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই এক্সপো আয়োজন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন, আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপো অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকল যৌথভাবে এর আয়োজন করছে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপোতে বৃহৎ পরিসরের সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্প-কারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, সৌর সেচব্যবস্থা, শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়ন নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই আয়োজনে সরকারি সংস্থা, দেশি-বিদেশি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এই এক্সপো আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এ খাতে কাজ করা বিভিন্ন কম্পানি ও উদ্যোক্তার মধ্যে যোগাযোগ বাড়বে।

 

আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে। প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার শ্রেণিতে স্পন্সরশিপের সুযোগও রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
Tag :
জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ

‘বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বড় পরিসরে ‘বাংলাদেশ সোলার এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। সৌরপ্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই এক্সপো আয়োজন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন, আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপো অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকল যৌথভাবে এর আয়োজন করছে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, এক্সপোতে বৃহৎ পরিসরের সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্প-কারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, সৌর সেচব্যবস্থা, শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়ন নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই আয়োজনে সরকারি সংস্থা, দেশি-বিদেশি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এই এক্সপো আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এ খাতে কাজ করা বিভিন্ন কম্পানি ও উদ্যোক্তার মধ্যে যোগাযোগ বাড়বে।

 

আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে। প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার শ্রেণিতে স্পন্সরশিপের সুযোগও রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস