Dhaka ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবির শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার বড় পরিকল্পনা ‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা সরকারের বড় সাফল্য: ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে দেশীয় গ্যাসের সরবরাহ চালুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা সিলেটে হাওরে চড়াতে নিয়ে ১ হাজার হাঁসের মৃত্যু, কান্না থামছে না খামারির পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী স্লথ, শ্বাস নিতেও করে আলসেমি! বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই স্থান ও সময়ে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষ গণপদযাত্রা, সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। একই জায়গায় দুই পক্ষের কর্মসূচি থাকায় মুখোমুখি অবস্থান এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়।

এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময় ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি লাঠিসোঁটা, অস্ত্র কিংবা বিস্ফোরকজাতীয় কোনো বস্তু বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতাধীন এলাকায় কেউ আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় পর্যায়ে একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বিবেচনায় নিয়ে প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সভা বা গণজমায়েত করা যাবে না।

আরও পড়ুনঃ  সিলেটে ‘পরকীয়ার জেরে’ ব্যবসায়ী হত্যাকাণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

Update Time : ১২:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই স্থান ও সময়ে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষ গণপদযাত্রা, সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। একই জায়গায় দুই পক্ষের কর্মসূচি থাকায় মুখোমুখি অবস্থান এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়।

এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময় ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি লাঠিসোঁটা, অস্ত্র কিংবা বিস্ফোরকজাতীয় কোনো বস্তু বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতাধীন এলাকায় কেউ আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় পর্যায়ে একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বিবেচনায় নিয়ে প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সভা বা গণজমায়েত করা যাবে না।

আরও পড়ুনঃ  দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি