Dhaka ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা ৩৩ কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্রসিকিউটরদের যোগদান এক দফা দাবিতে এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি কঠিন শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি হয়নি ক্লীন্টনের, নদীভাঙনে হারিয়েছেন স্থায়ী ঠিকানা পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

ভাবীকে হ ত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি নিয়ে বিরোধের জেরে ভাবীকে হত্যার মামলায় মো. আজলু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১৪ ডিসেম্বর দিরাই পৌরসভার নতুন বাগবাড়ী এলাকায় হামিদা খানম (৬০) নামে এক নারীকে লোহার হাতুড়ি দিয়ে হামলা করা হয়। এ সময় তার চার বছর বয়সী নাতনী রুমা আক্তার সীমাও আহত হয়।

পৈতৃক সম্পত্তি কম দামে বিক্রি করা নিয়ে হামিদা খানমের সঙ্গে আজলু মিয়ার বিরোধ চলছিল বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার দিন সন্ধ্যায় আজলু মিয়া বসতঘরে ঢুকে হামিদা খানম ও তার নাতনীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়।

হামলায় ঘটনাস্থলেই হামিদা খানমের মৃত্যু হয়। আহত শিশু রুমা আক্তার সীমাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন আজলু মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন তার বিরুদ্ধে দিরাই থানায় হত্যা মামলা করা হয়।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আজলু মিয়াকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেরেনুর আলী।

আরও পড়ুনঃ  ‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষেধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

ভাবীকে হ ত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

Update Time : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি নিয়ে বিরোধের জেরে ভাবীকে হত্যার মামলায় মো. আজলু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১৪ ডিসেম্বর দিরাই পৌরসভার নতুন বাগবাড়ী এলাকায় হামিদা খানম (৬০) নামে এক নারীকে লোহার হাতুড়ি দিয়ে হামলা করা হয়। এ সময় তার চার বছর বয়সী নাতনী রুমা আক্তার সীমাও আহত হয়।

পৈতৃক সম্পত্তি কম দামে বিক্রি করা নিয়ে হামিদা খানমের সঙ্গে আজলু মিয়ার বিরোধ চলছিল বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার দিন সন্ধ্যায় আজলু মিয়া বসতঘরে ঢুকে হামিদা খানম ও তার নাতনীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়।

হামলায় ঘটনাস্থলেই হামিদা খানমের মৃত্যু হয়। আহত শিশু রুমা আক্তার সীমাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন আজলু মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন তার বিরুদ্ধে দিরাই থানায় হত্যা মামলা করা হয়।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আজলু মিয়াকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেরেনুর আলী।

আরও পড়ুনঃ  অমর নায়ক সালমান শাহর জন্মদিন আজ, এখনও ভক্তদের হৃদয়ে অমলিন