
সিলেটের মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ পরিচালনা পরিষদের ১৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভা সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যসচিব মো. আবিদুর রহমান।
সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাও এর অন্যতম দায়িত্ব। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষার পরিবেশের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হবে।
সভায় প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমদ, বিদ্যোৎসাহী সদস্য দেওয়ান আসকির আলী, হিতৈষী সদস্য গোলজার হোসাইন, অভিভাবক সদস্য মো. মকছুছুল করিম চৌধুরী, মো. জিল্লুল হক, চিকিৎসক প্রতিনিধি ডা. সোলাইমান আহমদ, শিক্ষক প্রতিনিধি সালমা বেগম, মো. আলমগীর হোসেন ও মঈনুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক বিভিন্ন বিষয় এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট প্রতিনিধি 



















