Dhaka ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা চা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সিলেটে পর্তুগিজ রাজকন্যা রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন? রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দী বাড়িতে আ গুন দিল বিক্ষুব্ধ জনতা ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০

মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক

কুমিল্লার নাঙ্গলকোটের মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর সময় কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তাদের ওই মাদরাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিষয়টি পুলিশকে না জানিয়েই মীমাংসা করে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়।

আটক ফয়সাল ফাহাদ উপজেলার ঘোড়াময়দান গ্রামের তনু হাজি বাড়ির নুর মোহাম্মদ দুলালের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ছাত্রদল নেতা পরিচয়ে বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও ফেস্টুন প্রচার করেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলে তার কোনো পদ-পদবি নেই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলিম মাদরাসার নবম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় মাদরাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গোহারুয়া সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় ফয়সাল ফাহাদকে আটক করেন স্থানীয়রা। পরবর্তীতে তাদের মাদরাসায় নিয়ে আসা হয়। সেখানে মাদরাসা কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে ছাত্রীকে বাড়িতে নিয়ে যান।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সাল এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে ওই মাদরাসার সুপার মাওলানা নেছার উদ্দিন বলেন, ওই ছাত্রী ও ফয়সালের মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা তাদের একসঙ্গে দেখে আটক করে মাদরাসায় নিয়ে আসেন। পরে অভিভাবকদের ডেকে এনে ছাত্রীকে এবং ওই ছেলেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে ফয়সাল ফাহাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেয় এবং বিভিন্ন গালমন্দ করতে থাকে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, মাদরাসা কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশকে কোনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ  সিলেটে টানা বৃষ্টি ও হাওরে আগাম বন্যার আশঙ্ক
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুনের সিলেটের বাসায় আগুন, যা বলছে পুলিশ ও বিএনপি নেতারা

মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক

Update Time : ০৭:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬