Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আ গুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন চা শ্রমিকের কুঁড়েঘর থেকে হার্ভার্ডের ক্লাসরুমে: ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব কক্সবাজারে অ.গ্নিকাণ্ড: নিখোঁজ স্কুলশিক্ষিকাকে খুঁজছেন স্বজনরা ‘তোমার বাবা আকাশের তারা হয়ে গেছে’ রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে! কক্সবাজারে রিসোর্টে আ গুন: বন্ধুদের সঙ্গে আর দেখা হবেনা ফাইজানের ৯ বছরের শি শুকে পেয়ে যা করলেন ৫৭ বছরের বৃদ্ধ স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর… দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯ বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। অবরোধের কারণে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারী অফিসগামী যাত্রীরা।রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান অটোরিকশাচালকেরা অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমণ্ডিতে যাবেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছেন, কিন্তু সামনে এগোতে পারছেন না।

আমজাদ হোসেন নামে এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন মন চাইবে, তখনই তারা সড়ক বন্ধ করে দেবে, এমনটা হতে পারে না। ব্যস্ততম অফিস সময়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেই এই অবরোধ করা হয়েছে।

তবে প্রায় দেড় ঘণ্টা পর মোহাম্মদপুর-বসিলা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন অটোরিকশা চালকেরা। চালকদের দাবি-দাওয়ার বিষয়ে পুলিশের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে দেন। অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, আমরা অটোরিকশা চালকের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো চেয়েছে, তা নিয়ে কথা বলেছি।

অটোরিকশা চালকদের দাবি নিয়ে তিনি বলেন, তারা মেইন রোডের কথা বলেছে, আমরা বলেছি তারা যে সড়কে অনুমোদন আছে সেখানেই চলতে হবে। আমরা তাদের বুঝিয়েছি, তারা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।

আরও পড়ুনঃ  স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
Tag :
জনপ্রিয় পোস্ট

কক্সবাজারে রিসোর্টে আ গুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

Update Time : ১২:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। অবরোধের কারণে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারী অফিসগামী যাত্রীরা।রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান অটোরিকশাচালকেরা অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমণ্ডিতে যাবেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছেন, কিন্তু সামনে এগোতে পারছেন না।

আমজাদ হোসেন নামে এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন মন চাইবে, তখনই তারা সড়ক বন্ধ করে দেবে, এমনটা হতে পারে না। ব্যস্ততম অফিস সময়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেই এই অবরোধ করা হয়েছে।

তবে প্রায় দেড় ঘণ্টা পর মোহাম্মদপুর-বসিলা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন অটোরিকশা চালকেরা। চালকদের দাবি-দাওয়ার বিষয়ে পুলিশের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে দেন। অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, আমরা অটোরিকশা চালকের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো চেয়েছে, তা নিয়ে কথা বলেছি।

অটোরিকশা চালকদের দাবি নিয়ে তিনি বলেন, তারা মেইন রোডের কথা বলেছে, আমরা বলেছি তারা যে সড়কে অনুমোদন আছে সেখানেই চলতে হবে। আমরা তাদের বুঝিয়েছি, তারা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।

আরও পড়ুনঃ  ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ — লালন স্মরণানুষ্ঠান শুরু আজ