Dhaka ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ সাংবাদিককে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি, সিটিআরএনের নিন্দা সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ছয় মাস পর নার্সের মৃত্যু রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবির শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার বড় পরিকল্পনা ‘শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে’ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা সরকারের বড় সাফল্য: ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে দেশীয় গ্যাসের সরবরাহ চালুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা

রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শি.শু

রাজশাহীর বাগমারা উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ইমন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমন ওই গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের জাহাঙ্গীর আলমের একটি রাইস মিলে কাজ করতেন।

শিশুটির পরিবারের অভিযোগ, বাড়ির সামনে খেলাধুলার সময় ইমন অন্য এক ব্যক্তির মাধ্যমে শিশুটিকে রাইস মিলে ডেকে নেন। সেখানে নিয়ে শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটানো হয় বলে পরিবারের দাবি।পরে শিশুটি কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এ সময় তার পরনের পোশাক রক্তমাখা ও ভেজা অবস্থায় পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান। শিশুটির শরীরের পেছনের অংশে গুরুতর জখম হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছিল বলেও তারা দাবি করেন।

শিশুটির বাবা বলেন, ইমন তার ছেলেকে রাইস মিলে ডেকে নিয়ে যান। সেখানে তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে বলে শিশুটি জানায়। এতে তার গুরুতর জখম হয়েছে। ঘটনার পর ইমনের সন্ধান করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটিকে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

এদিকে অভিযুক্ত যুবক পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ

রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শি.শু

Update Time : ১২:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

রাজশাহীর বাগমারা উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ইমন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমন ওই গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের জাহাঙ্গীর আলমের একটি রাইস মিলে কাজ করতেন।

শিশুটির পরিবারের অভিযোগ, বাড়ির সামনে খেলাধুলার সময় ইমন অন্য এক ব্যক্তির মাধ্যমে শিশুটিকে রাইস মিলে ডেকে নেন। সেখানে নিয়ে শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটানো হয় বলে পরিবারের দাবি।পরে শিশুটি কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এ সময় তার পরনের পোশাক রক্তমাখা ও ভেজা অবস্থায় পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান। শিশুটির শরীরের পেছনের অংশে গুরুতর জখম হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছিল বলেও তারা দাবি করেন।

শিশুটির বাবা বলেন, ইমন তার ছেলেকে রাইস মিলে ডেকে নিয়ে যান। সেখানে তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে বলে শিশুটি জানায়। এতে তার গুরুতর জখম হয়েছে। ঘটনার পর ইমনের সন্ধান করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটিকে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

এদিকে অভিযুক্ত যুবক পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  তিতাস-২৮ কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু