Dhaka ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাধাষ্টমীতে সিলেটে ধর্মীয় সম্প্রীতির আহ্বান কয়েস লোদীর

 রাধাষ্টমী উপলক্ষে সিলেটে ইসকন আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে রাধারাণীর মহাভিষেক শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়েস লোদী বলেন, বাংলাদেশে প্রত্যেক ধর্ম ও বর্ণের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। সমাজে পারস্পরিক বিশ্বাস, সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

রাধাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ভজন ও কীর্তনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর রাধারাণীর বিশেষ পূজা-অর্চনা, মহাভিষেক, মহিমা কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

এ সময় ইসকন সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা রাধাষ্টমীর ধর্মীয় ও শাস্ত্রীয় গুরুত্ব তুলে ধরেন এবং ভক্তদের রাধারাণীর আরাধনা, কীর্তন ও প্রার্থনায় অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

দিনব্যাপী আয়োজনে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল। ভক্তরা উপবাস, প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আলোচনায় অংশ নেন। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে
Tag :
জনপ্রিয় পোস্ট

রাধাষ্টমীতে সিলেটে ধর্মীয় সম্প্রীতির আহ্বান কয়েস লোদীর

Update Time : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

 রাধাষ্টমী উপলক্ষে সিলেটে ইসকন আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে রাধারাণীর মহাভিষেক শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়েস লোদী বলেন, বাংলাদেশে প্রত্যেক ধর্ম ও বর্ণের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। সমাজে পারস্পরিক বিশ্বাস, সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

রাধাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ভজন ও কীর্তনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর রাধারাণীর বিশেষ পূজা-অর্চনা, মহাভিষেক, মহিমা কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

এ সময় ইসকন সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা রাধাষ্টমীর ধর্মীয় ও শাস্ত্রীয় গুরুত্ব তুলে ধরেন এবং ভক্তদের রাধারাণীর আরাধনা, কীর্তন ও প্রার্থনায় অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

দিনব্যাপী আয়োজনে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল। ভক্তরা উপবাস, প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আলোচনায় অংশ নেন। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নতুন ব্যবসা শুরু করেছেন সামিরা খান মাহি