Dhaka ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস চর্চায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান; খান মোহাম্মদ সামির

রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি।

মুরারিচাঁদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ফোরামের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আসিরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে খান মোহাম্মদ সামি বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা জরুরি। একই সঙ্গে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মতো বিষয় নিয়মিত ও গভীরভাবে অধ্যয়ন করলে দেশ, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর না থেকে জ্ঞানচর্চা, সহশিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ারও পরামর্শ দেন তিনি।

সামি আরও বলেন, ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হলে শিক্ষাজীবন থেকেই দায়িত্বশীলতা, সততা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার জন্যও নবীনদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও সহপাঠীদের যৌক্তিক দাবি-দাওয়া ও প্রয়োজনের ক্ষেত্রে ছাত্রদল পাশে থাকবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক বিষয়ে সহযোগিতা করা তাদের দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  সিলেটে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও এডভোকেট সিরাজের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস চর্চায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান; খান মোহাম্মদ সামির

Update Time : ১২:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি।

মুরারিচাঁদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ফোরামের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আসিরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে খান মোহাম্মদ সামি বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা জরুরি। একই সঙ্গে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মতো বিষয় নিয়মিত ও গভীরভাবে অধ্যয়ন করলে দেশ, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর না থেকে জ্ঞানচর্চা, সহশিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ারও পরামর্শ দেন তিনি।

সামি আরও বলেন, ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হলে শিক্ষাজীবন থেকেই দায়িত্বশীলতা, সততা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার জন্যও নবীনদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও সহপাঠীদের যৌক্তিক দাবি-দাওয়া ও প্রয়োজনের ক্ষেত্রে ছাত্রদল পাশে থাকবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক বিষয়ে সহযোগিতা করা তাদের দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  মেয়ের বাড়ি যাওয়া হলো না ফিরোজার, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু