Dhaka ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী

লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮

সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু, নারীসহ ৮ জন আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে মরদেহ নিয়ে সুনামগঞ্জ ফিরছিল।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ও মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৯) ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকালে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সদরপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরে স্থানীয় এক পথচারী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা খাদ থেকে মরদেহসহ অ্যাম্বুলেন্সে থাকা সবাইকে উদ্ধার করেন। এতে নারীও শিশুসহ অনন্ত ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আরেকটি অ্যাম্বুলেন্স করে তাদের জামালগঞ্জে পাঠানো হয়।

শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া বলেন, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের একটি মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় মারা গেছেন। স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে আজ সকালে বাড়ি ফিরছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সদরপুর এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়। একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে মরদেহসহ সবাইকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সে মরদেহসহ ১০-১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের আরেকটি অ্যাম্বুলেন্সে করে জামালগঞ্জে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Tag :
জনপ্রিয় পোস্ট

গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮

Update Time : ০৫:২০:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬