Dhaka ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

লিটনের ধূমকেতু, নাজমুলের দুর্বার, আকবরের দুরন্তে আর কারা?

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৪ Time View

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ‘ধূমকেতু একাদশ’-এর নেতৃত্ব দেবেন। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত দলের ১৩ জন খেলোয়াড়কে নিয়ে এই দল গঠন করা হয়েছে।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন ‘দুর্বার একাদশ’-এর দায়িত্বে থাকবেন। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী সামলাবেন ‘দুরন্ত একাদশ’। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না। তবে খেলোয়াড়দের দীর্ঘ সময় মাঠের বাইরে বসে থাকতে না হয়, সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে নতুন একটি টুর্নামেন্ট—‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। আজই তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড।

টুর্নামেন্টে তিনটি দল—ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ—মিলিয়ে মোট প্রাইজমানি ও ম্যাচ ফি প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

ডাগআউটে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান ও তুষার ইমরান। দুরন্ত একাদশের কোচ ও সহকারী কোচের দায়িত্বে থাকবেন হান্নান সরকার ও রাজিন সালেহ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব ম্যাচ হবে ফ্লাডলাইটে। গ্রুপ পর্বের লড়াই অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। শুধু ক্রিকেটই নয়, দর্শকদের জন্য প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতিদিনের ম্যাচ।

মাঠে দর্শক হিসেবে খেলা দেখতে চাইলে টিকিট পাওয়া যাবে—ইস্টার্ন গ্যালারিতে মাত্র ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকায়।

আরও পড়ুনঃ  উৎসবে রেকর্ডে ওলট–পালট-৪৯৬ রান ও ৩৬ ছক্কা:
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লিটনের ধূমকেতু, নাজমুলের দুর্বার, আকবরের দুরন্তে আর কারা?

Update Time : ০৬:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ‘ধূমকেতু একাদশ’-এর নেতৃত্ব দেবেন। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত দলের ১৩ জন খেলোয়াড়কে নিয়ে এই দল গঠন করা হয়েছে।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন ‘দুর্বার একাদশ’-এর দায়িত্বে থাকবেন। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী সামলাবেন ‘দুরন্ত একাদশ’। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না। তবে খেলোয়াড়দের দীর্ঘ সময় মাঠের বাইরে বসে থাকতে না হয়, সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে নতুন একটি টুর্নামেন্ট—‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। আজই তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড।

টুর্নামেন্টে তিনটি দল—ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ—মিলিয়ে মোট প্রাইজমানি ও ম্যাচ ফি প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

ডাগআউটে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান ও তুষার ইমরান। দুরন্ত একাদশের কোচ ও সহকারী কোচের দায়িত্বে থাকবেন হান্নান সরকার ও রাজিন সালেহ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব ম্যাচ হবে ফ্লাডলাইটে। গ্রুপ পর্বের লড়াই অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। শুধু ক্রিকেটই নয়, দর্শকদের জন্য প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতিদিনের ম্যাচ।

মাঠে দর্শক হিসেবে খেলা দেখতে চাইলে টিকিট পাওয়া যাবে—ইস্টার্ন গ্যালারিতে মাত্র ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকায়।

আরও পড়ুনঃ  টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম