Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী ভার্সিটিতে, সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর… মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪৫ বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, মরদেহ সড়কে ফেলে পালালেন সফরসঙ্গীরা চীনের জে-১০সিই ফাইটার বিমান কেনার আলোচনা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

  • desk news
  • Update Time : ০২:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৫৮০ Time View

নারীদের এশিয়া কাপের ষষ্ঠ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল। আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ।

আসরে দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশের গ্রুপে কারা?

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে শ্রীলঙ্কা। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষেও মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

ভারত-পাকিস্তান লড়াই ৫ সেপ্টেম্বর

২৮ আগস্ট হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। এরপর ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। সেখানে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

সব ম্যাচ দুবাইয়ে

এশিয়া কাপের এবারের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।

টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাংলাদেশও এই ফরম্যাটে একবার শিরোপা জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

অন্যদিকে ভারত নারী এশিয়া কাপে ২০১২, ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের শিরোপা জেতে। এবারও শক্তিশালী দল নিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ  দোকানদার ভাড়া দেন ৫০ হাজার, কর্তৃপক্ষ পায় মাত্র ১২০০ টাকা

বাংলাদেশও এবার শক্তিশালী পারফরম্যান্স দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে শিরোপার পথে এগিয়ে যেতে চাইবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

হাসান মার্কেটের স্থলে আধুনিক সুপার মার্কেট, থাকছে যেসব সুবিধা

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

Update Time : ০২:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

নারীদের এশিয়া কাপের ষষ্ঠ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল। আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ।

আসরে দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশের গ্রুপে কারা?

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে শ্রীলঙ্কা। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষেও মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

ভারত-পাকিস্তান লড়াই ৫ সেপ্টেম্বর

২৮ আগস্ট হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। এরপর ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। সেখানে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

সব ম্যাচ দুবাইয়ে

এশিয়া কাপের এবারের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।

টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাংলাদেশও এই ফরম্যাটে একবার শিরোপা জিতেছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

অন্যদিকে ভারত নারী এশিয়া কাপে ২০১২, ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের শিরোপা জেতে। এবারও শক্তিশালী দল নিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ  ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত