Dhaka ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর কার দায়িত্ব কী, জানালো মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী শি শু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সার্ককে আরও কার্যকর ও জনকেন্দ্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১ ইউএস আর্মিতে যোগ দিলেন সিলেটের পংকজ তালুকদার সিলেটের সাবেক ডিসিসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা সিলেটে ট্রিপল মার্ডারের রেশ কাটতে না কাটতেই শাহপরানে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার

সিলেট জেলা প্রশাসকের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করেছে একটি প্রতারক চক্র। হ্যাক করা নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনের কাছে বিকাশের মাধ্যমে অর্থ দাবি করা হচ্ছে। এ ঘটনায় প্রতারণার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মিডিয়া সেলের ব্যবহৃত অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি একটি প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। এরপর ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে নানা অজুহাতে টাকা চাওয়া হচ্ছে। বিশেষ করে বিকাশে অর্থ পাঠানোর জন্য বার্তা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

সরকারি কার্যালয়ের মিডিয়া সেলের নম্বর হওয়ায় অনেকেই বিষয়টি সত্য মনে করে প্রতারকদের ফাঁদে পড়তে পারেন। এ কারণে নম্বরটি থেকে আসা যেকোনো ধরনের আর্থিক অনুরোধ, জরুরি অর্থের দাবি কিংবা প্রলোভনমূলক বার্তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাক হওয়া নম্বর থেকে কোনো ব্যক্তি যদি বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ পাঠানোর অনুরোধ করেন, তাহলে তাতে সাড়া দেওয়া যাবে না। কোনো ধরনের আর্থিক লেনদেনের আগে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া হ্যাক করা নম্বর থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক সংক্রান্ত তথ্য শেয়ার না করা এবং প্রতারকদের সঙ্গে কোনো ধরনের লেনদেনে না জড়ানোর জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের অফিসিয়াল নম্বর হ্যাক হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। নম্বরটি পুনরুদ্ধার ও প্রতারণামূলক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, হ্যাক হওয়া নম্বর থেকে কোনো বার্তা বা ফোন পেলে তা বিশ্বাস না করে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সরকারি কর্মকর্তা বা কার্যালয়ের পরিচয় দিয়ে কেউ অর্থ দাবি করলে কোনোভাবেই যাচাই ছাড়া টাকা পাঠানো যাবে না।

আরও পড়ুনঃ  সিলেটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, মানুষের ঢল!
Tag :
জনপ্রিয় পোস্ট

পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর কার দায়িত্ব কী, জানালো মন্ত্রণালয়

সিলেট জেলা প্রশাসকের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

Update Time : ০১:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করেছে একটি প্রতারক চক্র। হ্যাক করা নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনের কাছে বিকাশের মাধ্যমে অর্থ দাবি করা হচ্ছে। এ ঘটনায় প্রতারণার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মিডিয়া সেলের ব্যবহৃত অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি একটি প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। এরপর ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে নানা অজুহাতে টাকা চাওয়া হচ্ছে। বিশেষ করে বিকাশে অর্থ পাঠানোর জন্য বার্তা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

সরকারি কার্যালয়ের মিডিয়া সেলের নম্বর হওয়ায় অনেকেই বিষয়টি সত্য মনে করে প্রতারকদের ফাঁদে পড়তে পারেন। এ কারণে নম্বরটি থেকে আসা যেকোনো ধরনের আর্থিক অনুরোধ, জরুরি অর্থের দাবি কিংবা প্রলোভনমূলক বার্তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাক হওয়া নম্বর থেকে কোনো ব্যক্তি যদি বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ পাঠানোর অনুরোধ করেন, তাহলে তাতে সাড়া দেওয়া যাবে না। কোনো ধরনের আর্থিক লেনদেনের আগে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া হ্যাক করা নম্বর থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক সংক্রান্ত তথ্য শেয়ার না করা এবং প্রতারকদের সঙ্গে কোনো ধরনের লেনদেনে না জড়ানোর জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের অফিসিয়াল নম্বর হ্যাক হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। নম্বরটি পুনরুদ্ধার ও প্রতারণামূলক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, হ্যাক হওয়া নম্বর থেকে কোনো বার্তা বা ফোন পেলে তা বিশ্বাস না করে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সরকারি কর্মকর্তা বা কার্যালয়ের পরিচয় দিয়ে কেউ অর্থ দাবি করলে কোনোভাবেই যাচাই ছাড়া টাকা পাঠানো যাবে না।

আরও পড়ুনঃ  এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত