Dhaka ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর… সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম শি শু ধ র্ষ ণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ সিলেটের বাসিন্দাদের নিয়ে শাবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট: তদন্তে ৭ সদস্যের কমিটি

সিলেট বোর্ডে এসএসসিতে বৃত্তি পেল ১১৬৪ শিক্ষার্থী

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিলেট শিক্ষা বোর্ডের ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ১০৯ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ১ হাজার ৫৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা শুরু হয়েছে। পরবর্তী সময়ে বাকি তালিকাও প্রকাশ করা হবে।

সরকারি নীতিমালা ও নির্ধারিত কোটা অনুসরণ করে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি দুই শ্রেণিতে দেওয়া হচ্ছে—মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।

এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫১ হাজার ৯৫৭ জন উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৬৮ জন ছাত্রী এবং ১৯ হাজার ৮৮৯ জন ছাত্র। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৬১৪ জন।

বৃত্তিপ্রাপ্তরা যে সুবিধা পাবে

মেধাবৃত্তির আওতায় থাকা শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা করে এবং বছরে একবার অতিরিক্ত ৯০০ টাকা আর্থিক সহায়তা পাবে।

অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক সহায়তার পরিমাণ ৩৫০ টাকা। এর পাশাপাশি বছর শেষে এককালীন ৪৫০ টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃত্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছর এই বৃত্তির সুবিধা পাবে।

বৃত্তির মাধ্যমে মেধাবী ও আর্থিকভাবে সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহ দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম
Tag :
জনপ্রিয় পোস্ট

৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি

সিলেট বোর্ডে এসএসসিতে বৃত্তি পেল ১১৬৪ শিক্ষার্থী

Update Time : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিলেট শিক্ষা বোর্ডের ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ১০৯ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ১ হাজার ৫৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা শুরু হয়েছে। পরবর্তী সময়ে বাকি তালিকাও প্রকাশ করা হবে।

সরকারি নীতিমালা ও নির্ধারিত কোটা অনুসরণ করে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি দুই শ্রেণিতে দেওয়া হচ্ছে—মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।

এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫১ হাজার ৯৫৭ জন উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৬৮ জন ছাত্রী এবং ১৯ হাজার ৮৮৯ জন ছাত্র। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৬১৪ জন।

বৃত্তিপ্রাপ্তরা যে সুবিধা পাবে

মেধাবৃত্তির আওতায় থাকা শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা করে এবং বছরে একবার অতিরিক্ত ৯০০ টাকা আর্থিক সহায়তা পাবে।

অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক সহায়তার পরিমাণ ৩৫০ টাকা। এর পাশাপাশি বছর শেষে এককালীন ৪৫০ টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃত্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছর এই বৃত্তির সুবিধা পাবে।

বৃত্তির মাধ্যমে মেধাবী ও আর্থিকভাবে সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহ দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  আগামীকাল এক দিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি, করবেন মাজার জিয়ারত